এশিয়া কাপ U19 সেমিফাইনালে আজকের সেরা পারফর্মার আজিজুল হাকিম তামিম সংবাদ সম্মেলনে বলেন, আজকে ম্যাচ জিতেছি, খুব ভালো লাগছে।
বাংলাদেশ পাকিস্তানকে সেমিফাইনালে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেল। আজিজুল হাকিম বলেন, আমরা ম্যাচটা জিতেছি ভালো লাগছে। সকালে টস দিতেছি সবকিছুই আমাদের পক্ষে ছিল। সবাই ভালো বোলিং করেছে। মারুফ, ফাহাদ, ইমন ও রিজান ওরা অনেক ভালো বোলিং করেছে এজন্য ১১৬ রানে ওদেরকে আটকাতে পেরেছি।
আজকে যে ইনিংস খেলেছি, ভালো লাগছে। দলের জন্য খেলেছি, দেশের জন্য খেলেছি, বিষয়টা খুবই আনন্দের।
পাকিস্তান ১১৬ /১০ (৩৭)
বাংলাদেশ ১২০/৩ (২২.১)
বাংলাদেশ U19 উইন ৭ উইকেট ।








