বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, হৃদয় অসুস্থতার অভিযোগ করেছিলেন, পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি কতটুকু সুস্থ আছেন এটা বোঝার জন্য ১৫ দিন পর তাকে আবারো পরীক্ষা করা হবে। এছাড়াও নাজমুল হোসেন এখনো অসুস্থ এবং অসুস্থ রয়েছেন মুশফিকুর রহমান । এই তিন জন নিয়মিত খেলোয়ারের পরিবর্তে দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে দলে এ সকল পরিবর্তনের কারণে প্রায় এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন। ২০২৩ সালে ডিসেম্বর মাসে তিনি সর্বশেষ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।।
বিসিবির নির্দেশে নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল করা হয়েছে।।
মেহেদী হাসান মিরাজের এটিই প্রথম দল নেতৃত্ব।
অন্যদিকে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় এবং খেলাধুলার মন-মানসিকতা না থাকায় বিসিবিও তাকে দলে রাখতে রাজি নয়।
সেন্ট কিটসে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর , ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।








